1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নাচোলে জামায়াতের প্রার্থীর নির্বাচনীসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ড.মু. মিজানুর রহমানের নির্বাচনী প্রচারসভা অনুষ্ঠিত হয়েছে।


আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় নাচোল হাটচাতালে উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রচারনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত মনোনীত প্রার্থী ড.মু. মিজানুর রহমান। বিশেষ অতথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি, সহ-সেক্রেটারী ও জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ। এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নাচোল পৌর নায়বে আমীর ডাঃ রফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা জামায়াতের আমীর ইমামুল হোদা, চাঁপাইনবাবগঞ্জ বারের সভাপতি এ্যাড. ইসাহাক আলী, সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট মারুফুল ইসলামসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
প্রধান অতথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান এ আসনের নাচোলবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ-দূর্ণীতির বিরুদ্ধে ও
ন্যয় এবং ইনশাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট