1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন

নাচোলে খুরশেদ মোল্লা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তীর আয়-ব্যয়ের হিসাব দিলেন অনুষ্ঠানের আহবায়ক ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

চাঁপাইনবাবগঞ্জের নাচোল খুরশেদ মোল্লা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সূবর্ণ জয়ন্তীর আয়-ব্যয়ের হিসাব দিলেন অনুষ্ঠানের আহবায়ক ও প্রধান শিক্ষক নজরুল ইসলাম। বুধবার বিকাল সাড়ে ৪টায় বিদ্যালয় অফিস কক্ষে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সফলতা ও ব্যর্থতা ইত্যাদি তুলেন ধরেন উদযাপন কমিটির সদস্যরা। আলোচনা শেষে অর্থ কমিটির প্রদান করা আয়-ব্যয় হিসাব ঘাটতি দেখিয়ে হিসাব তুলেন ধরেন অনুষ্ঠানের আহবায়ক। এসময় উপস্থিত ছিলেন নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সাইদুর রহমান, নাচোল সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আনিকুল ইসলাম, বর্তমান শিক্ষক জয়শ্রী প্রামানিক, এশিয়ান স্কুল এন্ড কলেজের পরিচালক ইসাহাক আলী, অধ্যক্ষ মরিয়ম খাতুন, সাংবাদিক নুরুল ইসলাম বাবু, অলিউল হক ডলার, ফারুক হোসেন ও সমাজ সেবক মাসুদ রানাসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট