1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

নতুন শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল, হেল্প ডেস্কে সহযোগিতা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সরকারি কলেজে এইচএসসি ভর্তি কার্যক্রমকে কেন্দ্র করে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে কলেজ ছাত্রদল। ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা দিতে কলেজ প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কে নতুন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্রসহ বিভিন্ন বিষয়ে তথ্য ও দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দূর-দূরান্ত থেকে সন্তানদের ভর্তি করাতে আসা অভিভাবকদেরও প্রয়োজনীয় সহযোগিতা করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর, সাধারণ সম্পাদক মো. আরিফ, সহ-সভাপতি মেহেদী হাসান মুহিত, সহ-সভাপতি আরিফুর রহমান আকাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তুহিন মোল্লাসহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

নতুন পরিবেশে ভর্তি কার্যক্রম নিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে নানা ধরনের উদ্বেগ থাকলেও প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা পেয়ে তাদের সেই উৎকণ্ঠা অনেকটাই কমেছে বলে জানান সংশ্লিষ্টরা।

নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে সহযোগিতার এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। কলেজ প্রাঙ্গণে নতুন শিক্ষার্থীদের আগমন, অভিভাবকদের ব্যস্ততা আর সহযোগিতার এমন পরিবেশে ফুটে উঠেছে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন নিয়ে পথচলার আনন্দঘন মুহূর্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট