1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে বাসের ধাক্কায় যুবকের মর্মান্তিক মৃত্যু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।
নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, পরিবারের অমতে তন্ময় বিয়ে করেছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে পরিবারের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটে। পরে স্ত্রীকে নিয়ে তিনি এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা (খোড়াতলি) মোড় এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানে থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুৎমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
তিনি আরও জানান, কয়েকদিন আগে নওহাটা মোড়ের পাশের একটি বাসায় কাজ করার সময় তন্ময় তার কিছু কাজের যন্ত্রপাতি রেখে যান। শনিবার সকাল ৯টার দিকে সেই যন্ত্রপাতি নিতে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁগামী বি আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট