1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

নওগাঁয় সড়কে স্কুলছাত্রীকে ইভটিজিং: ডিবির ঝটিকা অভিযানে তরুণ গ্রেফতার

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:

নওগাঁ শহরে এক স্কুলছাত্রীকে সড়কে ইভটিজিং ও শ্লীলতাহানির অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার (০৬ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় শহরের একটি স্বনামধন্য বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় এক অজ্ঞাতনামা তরুণ মোটরসাইকেলে এসে তার পথরোধ করে এবং তাকে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর থেকে ভুক্তভোগী ছাত্রী আতঙ্ক ও মানসিক চাপে ভুগছিলেন এবং স্কুলে না যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

বিষয়টি জানতে পেরে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গুরুত্ব দিয়ে জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

এরপর ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরবর্তীতে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে জেলার কাদোয়া (উত্তরপাড়া) এলাকা থেকে মো. গোলাম মোস্তফা ওরফে রাব্বি (২৭) নামের ওই তরুণকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল ও পরিহিত শার্ট জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নওগাঁ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাটি স্বীকার করেছে। এছাড়া অতীতেও সে স্কুলছাত্রীদের ইভটিজিংয়ের সঙ্গে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, সড়কে ইভটিজিং বা শিক্ষার্থীদের উত্ত্যক্তকারীদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট