1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে ব্যাপক প্রস্তুতি, প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন,বিশেষ প্রতিনিধি:
নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন এবং সভা পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও সার্বিক ব্যবস্থাপনা জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
উল্লেখ্য, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট