1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

নওগাঁয় নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে
Oplus_131072

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজসংলগ্ন আত্রাই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)। তারা দুজনই ধামইরহাট আদর্শ মাদ্রাসার শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে জিসান ও তাহমিদ বাড়ির কাছের আত্রাই নদীতে মাছ ধরতে যায়। নদীর কিনারায় মাছ ধরার জন্য পানিতে নামার সময় হঠাৎ তারা গভীর পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানির স্রোতে তারা নিখোঁজ হয়ে যায়।
দীর্ঘ সময় তাদের খুঁজে না পেয়ে স্থানীয় লোকজন নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিসান ও তাহমিদকে মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট