1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

নওগাঁয় অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ভোটকেন্দ্র পরিদর্শন

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :
  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

মুজাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধি :

গত ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়, নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মহোদয় এবং সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারসহ জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটকেন্দ্রের প্রবেশ ও বহির্গমন পথ, দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান, সিসিটিভি ও সার্বিক পর্যবেক্ষণ ব্যবস্থাসহ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ দিকসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজন অনুযায়ী জেলার প্রতিটি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সকল কর্মকর্তা ও সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট