1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

দৈনিক গাউছিয়া ৫ম বর্ষপূর্তিতে কেক কাটা ও আলোচনা সভা

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির পাঠক প্রিয় পত্রিকা দৈনিক গাউছিয়া’র পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ), পৌর প্রশাসক মো. কাওছার হোসেন। দৈনিক গাউছিয়া’র ভারপ্রাপ্ত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির গাজী, জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমান, ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি এ্যাডভোকেট আক্কাস সিকদার, জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ঝালকাঠি প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আ.স.ম মাহামুদুর রহমান পারভেজ, টেলিভিশ জার্নানিলস্ট এসোসিয়েশনের সভাপতি আল-আমিন তালুকদার, ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, শিক্ষক ফয়সাল রহমান , ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা তাবাচ্ছুম। আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশা তুলে ধরার মাধ্যমে আঞ্চলিক সংবাদপত্রের গুরুত্ব দিন দিন বাড়ছে। বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৈনিক গাউছিয়া পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। দৈনিক গাউছিয়া ঝালকাঠির গণমানুষের কথা বলে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক গাউছিয়া’র প্রকাশক অলোক সাহা। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক , আইনজীবীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট