1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে হোল্ডিং ট্যাক্স এর টাকা আত্মসাৎ এর অভিযোগ,

কার্যনিবাহী সম্পাদক মোছাঃ আছমা আক্তার আখি
  • প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

কার্যনিবাহী সম্পাদক
মোছাঃ আছমা আক্তার আখি

তেতুলিয়া উপজেলার ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স আদায় করে সরকারি রাজস্বে জমা না করে কয়েক জনের যোগসাজোগে আত্মসাৎ এর অভিযোগ ওঠে স্থানীয় চেয়ারম্যান সোলেমান আলীর বিরুদ্ধে।
এ নিয়ে পরিষোধ প্রাঙ্গণে উত্তেজনার সৃষ্টি হয়।
রবিবার ২১জুন সকালে তেতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন পরিষদ এই ঘটনাটি ঘটে।

ট্যাক্স আদায়কারী
কর্তৃপক্ষ সরকারি আসল রসিদ বই ব্যবহার না করে সাধারণ রসিদে টাকা জমা নিয়েছেন এবং সেই টাকা পরিষদের মূল তহবিলে জমাই করেননি।

নিয়মানুযায়ী বাড়ির বার্ষিক মূল্যের ওপর ভিত্তি করে ট্যাক্স নির্ধারণ করার কথা।
কিন্তু ব্যক্তিগত প্রভাব, আত্মীয়তা বা ঘুষের বিনিময়ে ধনীদের বড় বাড়ির ট্যাক্স কমিয়ে দেওয়া এবং সাধারণ মানুষের ওপর বেশি ট্যাক্স ধার্য করার অভিযোগ ওঠে।
আসল রসিদে টাকা আদায় করলেও সেই খতিয়ান মূল ক্যাশবুকে সময়মতো তোলা হয়নি।
চেয়ারম্যান ও সাবেক ইউপি সচিবের যোগসাজসে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করে স্থানীয়রা।

নাগরিক সনদ, জন্ম নিবন্ধন বা ওয়ারিশ সনদের মতো জরুরি সেবা দেওয়ার সময় বকেয়া ট্যাক্স আদায়ের নামে অতিরিক্ত টাকা দাবি করার নামে জনগনকে হয়রানি করা হচ্ছে।
যেখানে দুর্নীতি ঠেকাতে সরকার অনলাইন প্লাটফর্মের মত সেবা চালু রয়েছে।

এ বিষয় বর্তমান যোগদানকৃত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নয়ন ইসলাম বলেন এ বিষয় আমি কিছুই জানি না, সফটওয়্যার এ হোল্ডিং ট্যাক্স এর অর্থ কম্পিউটারে সো হচ্ছে না।

এ বিষয়ে ৭নং দেবনগড় ইউনিয়ন পরিষদের চ্যেয়ারম্যান মোঃ সোলাইমান আলীর সাথে মুঠোফোনে কথে হলে গণমাধ্যমকর্মীদের কে জানান হোল্ডিং ট্যাক্স এর কোনো সমস্যা নেই সব ঠিক আছে। সবার হোল্ডিং ট্যাক্স এর অনলাইন রসিদ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট