1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।

সাংবাদিক পরিচয়ে ‘স্যার’ না বলে ‘ভাই’ সম্বোধন করায় দেশ টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ জুয়েল রানার ওপর ক্ষুব্ধ হয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম।

জনসাধারণের সামনে ‘ভাই’ সম্বোধন করায় তিনি কোনো সাধারণ মানুষ নন বলে দাবি করেন। তিনি বলেন, “ভাই কেন বললেন—সাধারণ মানুষ ভাববে আপনার সঙ্গে আমার স্বজনপ্রীতি রয়েছে। সবাই আমাকেও সাধারণ মানুষ ভাববে।”

রোববার (৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম পৌর শহরের সাহা ফিলিং স্টেশনে ওই সাংবাদিক জুয়েল রানার সঙ্গে তিনি বিব্রতকর আচরণ করেন।

এ ঘটনায় কিছু প্রশ্ন সামনে আসে—
১। যে জনগণের টাকায় তাঁর বেতন হয়, সেই জনগণ কি তাঁকে ‘স্যার’ ডাকবে?
২। একজন সরকারি কর্মকর্তাকে ‘স্যার’ ডাকতে হবে—এটা কোন আইনে আছে?
৩। এমন ‘স্যার’ সম্বোধন শোনার আকাঙ্ক্ষা পোষণকারী কর্মকর্তার মাধ্যমে কি সত্যিকার অর্থে জনগণের সেবা নিশ্চিত করা সম্ভব?
উনি এত ক্ষমতা কোত্থেকে পাই প্রজাতন্ত্রের একজন কর্মচারী উনাকে স্যার বলতে হবে কেন

মর্নিং বিডি ডট নিউজ ও স্বাধীন বাংলা টিভি পরিবারের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট এসিল্যান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট