1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

ঝালকাঠি সদরে খরিফ-১ প্রণোদনা: ২,৫৫০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ শুরু।

মোঃ জাহিদ, ঝালকাঠি
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ, ঝালকাঠি

কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ-১ মৌসুমে ঝালকাঠি সদর উপজেলায় ২ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদ।

প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি সেগুফতা মেহনাজ বলেন, সরকারের এ ধরনের কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকার প্রদত্ত বীজ ও সারের যথাযথ ব্যবহার নিশ্চিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, যাতে জাতীয় খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদ বলেন, কৃষি প্রণোদনা কর্মসূচি সরকারের একটি সময়োপযোগী উদ্যোগ, যার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহারের মাধ্যমে আউশ মৌসুমে ধানের উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন। মাঠপর্যায়ে কৃষি বিভাগ নিয়মিত পরামর্শ প্রদান করছে। বিতরণকৃত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করলে কৃষকের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জোমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং দুই শতাধিক কৃষক-কৃষাণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও অনুষ্ঠান কাভার করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট