
নিজস্ব প্রতিবেদক!
রাজশাহীর তানোর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন অফিস সময় মানছেন না বলে অভিযোগ উঠেছে। তিনি তানোরে যোগদানের পর থেকেই অফিস সময় না মেনে নিজের খেয়ালখুশি মতো অফিস করছেন বলেও আলোচনা রয়েছে।
এতে খাদ্য বিভাগের স্বাভাবিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সব সরকারি কর্মকর্তার নির্ধারিত কর্মঘণ্টা ও সময় কঠোরভাবে মেনে চলা বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত না হওয়া বা সময় না মানা একটি অপরাধ। যাদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথা। সরকারি নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সব সরকারি কর্মকর্তার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত্য নির্ধারিত কর্মঘণ্টায় অফিসে উপস্থিত থাকার কথা। কোনো খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বা সরকারি কর্মচারী অফিস সময় না মানলে বা অনুপস্থিত থাকলে তা সরকারি চাকরি আইন ও বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
এমনকি সকাল ৯টা থেকে ৯-৪০ মিনিট পর্যন্ত প্রতিটি দপ্তর প্রধানের নিজ দপ্তরে অবস্থান করার নির্দেশনা রয়েছে। কিন্ত্ত (টিসিএফ) পারভীন এসব নিয়মনীতি উপেক্ষা করেই নিজের খেয়ালখুশি মতো অফিস করছেন।
গত রোববার থেকে বুধবার পর্যন্ত অফিসে গিয়ে (টিসিএফ) পারভীনকে পাওয়া যায়নি। বুধবার দুপুরেও তাকে ফোন দিয়ে অফিসে না আসার কারণ জানতে চাইলে তিনি কর্কশ ভাষায় বলেন, এটা দেখা কি সাংবাদিকের কাজ? সাংবাদিকের কোনো কাজ নেই, আমি অফিসে আশি বা না আশি এটা দেখবেন কর্তৃপক্ষ।
তিনি বলেন, আমি অসুস্থ কর্তৃপক্ষকে অবগত করে বাড়িতে আছি, সুস্থ হলে অফিস যাবো। নাম প্রকাশে অনিচ্ছুক একটি খাদ্য গুদামের কর্মকর্তা বলেন, (টিসিএফ) স্যারের এসব অনিয়মের বিপক্ষে অবস্থান নেয়ায় এক কর্মকর্তাকে ষড়যন্ত্র করে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাই তার অনিয়মের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করার সাহস পায় না। তিনি বলেন, ডিসিফুড স্যার বিষয়টি জানেন কিন্ত্ত কোনো ব্যবস্থা নেন না।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (টিসিএফ) পারভীন বলেন, অফিস সময় ফাঁকি দেবার অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, তিনি অসুস্থ থাকায় বুধবার অফিস আসতে পারেননি।
এবিষয়ে জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা (ডিসিফুড) এহসানুল হক বলেন, অনেকে মৌখিকভাবে বিষয়টি তাকে বলেছেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।