1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ঠাকুরগাঁও সীমান্তে গভীর রাতে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ করল বিজিবি

তাজমিনুল তরুন,ঠাকুরগাঁওঃ
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

তাজমিনুল তরুন,ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৫ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন হরিপুর উপজেলার মশালগাঁও বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির সময় সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা হয়। পরে ভারতের দিক থেকে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশইন) চেষ্টা করা হয়।
তৎক্ষণাৎ সতর্ক অবস্থান নেয় বিজিবি সদস্যরা এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করে। বিজিবির শক্ত অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় এবং ওই ১১ জনকে পরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য করা হয় বলে জানা গেছে।
বর্তমানে তারা ভারতীয় সীমান্ত এলাকার কাছাকাছি অবস্থান করছে।
এ বিষয়ে ৪২ বিজিবি জানায়, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। অবৈধ অনুপ্রবেশ, পুশইন কিংবা চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে সীমান্তে পুশইন নিয়ে উদ্বেগ বাড়ায় ঠাকুরগাঁওসহ সব সীমান্ত এলাকাতেই বাড়তি সতর্কতা জারি রয়েছে।
৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্তে যেকোনো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট