1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নতুন নেতৃত্বে মিঠু-তানু

তাজমিনুল তরুন, স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

তাজমিনুল তরুন, স্টাফ রিপোর্টার
ঠাকুরগাঁও প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে এনটিভির জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান মিঠু এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. তানভীর হাসান তানু নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৭ জুন) সকালে প্রেসক্লাবের আধুনিক হলরুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনের পাশাপাশি আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়। এরপর বিকেলে উৎসবমুখর পরিবেশে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
১১ সদস্যের নির্বাহী কমিটির মধ্যে চারটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সহসভাপতি পদে ইউএনবির জেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি আল ফারাবী হাসান নবীন এবং ক্রীড়া সম্পাদক পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. শামসুজ্জুহা নির্বাচিত হন।
অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আহসান হাবীব বুলবুল, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে গোলাম সারোয়ার সম্রাট, দপ্তর সম্পাদক পদে আসাদুজ্জামান শামীম এবং নির্বাহী সদস্য হিসেবে মো. মনসুর আলী, এস. এম. জসিম উদ্দিন ও ফিরোজ জামিন সরকার নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের ঐতিহ্য অক্ষুণ্ন রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক ঐক্য এবং সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট