1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

টাঙ্গাইল মধুপুর রাবার বাগান কর্তৃপক্ষ কে জড়িয়ে অপপ্রচার: উচ্ছেদের অভিযোগ সঠিক নয় বলে দাবি।

স্টাপ রিপোর্টার তাজলিমা খাতুন।
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

রিপোর্টার
তাজলিমা খাতুন।

টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাঁদপুর রাবার বাগান কে গিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছেদ অভিযানের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাস্তবে কোনো বসতবাড়ি উচ্ছেদ করা হয়নি।
জানা যায়, কিছুদিন ধরে রাবার বাগানের জায়গা অবৈধ ভাবে দখল করে নতুন ঘর নির্মাণের চেষ্টা করছিলেন কিছু ব্যক্তি। এ অবস্থায় চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক পরিচালক আমানুল্লাহ আমান ওই অবৈধ নির্মাণ কাজে বাধা প্রদান করে।
এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত আনসার সদস্যদের ওপর কিছু গারো আদিবাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আনসার সদস্যরা সতর্কতা মূলক ভাবে রাইফেল কক করে ভীতি প্রদর্শন করেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভিন্ন ভাবে উপস্থাপন করে দাবি করা হয় যে গারো আদিবাসীদের বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে।
এ বিষয়ে সত্যতা যাচাই করতে বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে কয়েকজন সাংবাদিক ঘটনা স্থলে সরেজমিনে গিয়ে দেখেন, সেখানে বসত বাড়ি গুলো আগের মতোই রয়েছে এবং কোনো উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিত ভাবে চাঁদপুর রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
রাবার বাগান কর্তৃপক্ষ জানায়, সরকারি রাবার বাগানের জমি অবৈধ ভাবে দখল করে নতুন স্থাপনা নির্মাণ বন্ধ করতে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেটিকে উচ্ছেদ অভিযান হিসেবে প্রচার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
স্থানীয় সচেতন মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছেন। স্বাধীন বাংলা টিভি সংবাদ মধুপুর টাঙ্গাইল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট