1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

ঝালকাঠির ৬ নম্বর ওয়ার্ডে জমি বিরোধের জেরে মরদেহ রাখতে বাধার অভিযোগ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠী :-
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠী :-

ঝালকাঠি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির মরদেহ নিজ জমিতে রাখতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল (তারিখ ৯/৭/২৬ ) আনুমানিক সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আ. হক কারীকর। পরে রাতে মরদেহ বাড়িতে আনা হলে চাচাতো ভাই মো. আনোয়ার তার জমিতে মরদেহ রাখতে বাধা দেন বলে স্বজনদের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, দুই চাচাতো ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জেরেই এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে তারা মনে করছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মো. আনোয়ার। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ব্যক্তিগতভাবে আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এসব প্রচার করা হচ্ছে।”
ঘটনার বিষয়ে স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট