
সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি :-
ঝালকাঠির রাজাপুরে সাফা মারওয়া ফাউন্ডেশনের উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে নগত অর্থ ও মসজিদ মাদ্রাসায় অনুদান প্রধান করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায় উপজেলার পুটিয়াখালী এলাকায় জানিয়া ইসলামিয়া সোনারগাঁও মাদরাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে নগত অর্থ প্রদান করা হয়।
সাফা মারওয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সিআইপি হযরত মাওলানা সিফাত উল্লাহ এর অর্থায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর সোহাগ ক্লিনিকের পরিচালক ও ঝালকাঠি জেলা ওলামা দলের সদস্য সচিব আহসান হাবিব সোহাগ। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাফা মারওয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো.মীর শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁও এর পীর সাহেব মুক্তি শিহাব বিন আনসারী এবং খলিলুর রহমান সহ আরো অনেকে। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ১ হাজার পারিবারের মাঝে জনপ্রতি নগত ১ হাজার করে টাকা,গৃহ নির্মাণের জন্য ৪ জনকে টিন ,১৫ জন অসুস্থ রোগীকে আর্থিক অনুদান, আরুয়া সোনারগাঁও মাদ্রাসায় ১২ লক্ষ টাকার চেক,
মোস্তাফিজুর রহমানের বাড়ির মসজিদে ১ লক্ষ টাকার চেক, তালগাছিয়া পীর সাহেবের মাদ্রাসায় ১ লক্ষ টাকার চেক সহ সর্বমোট ৩৫ লক্ষ টাকা অনুদানর হিসেবে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সুবিদাভোগী ছাড়াও স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা আমিনুল ইসলাম।
সাফা মারওয়া ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ রাজাপুর উপজেলা সহ বিভিন্ন উপজেলার মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করে আসছেন। এই উদ্যোগ সমাজের নৈতিক দায়িত্ব ও মানবিক মূল্যবোধের উদাহরণ স্থাপন করছে।