
আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
আনোয়ারা (চট্টগ্রাম), ৩০ মার্চ: জ্বালানি তেলের মূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
রবিবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় এলাকার বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।
এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের দুই ব্যক্তিকে পৃথক দুই মামলায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষার্থে আনোয়ারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
প্রশাসন জানায়, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ এবং মূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।