1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে হোস্টেল ছাত্রদের জন্য সুপেয় পানির ফিল্টার উপহার দিল ছাত্রশিবির

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের দুইটি ছাত্রাবাসে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে দুইটি পানির ফিল্টার উপহার দিয়েছে ইসলামী ছাত্রশিবির। সোমবার (১৫ জুন) সকালে ছত্রাবাসের শিক্ষার্থীদের হাতে ফিল্টার দুটি তুলে দেয়া হয়। ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি শাখার পক্ষ থেকে এই ফিল্টার দুটি উপহার দেয়া হয়।

কলেজ শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে সুপেয় পানির ব্যাপক সংকট চলছিল দুটি ছত্রাবাসে। কলেজ শিক্ষার্থীদের দূর-দূরান্ত থেকে পানি এনে পান করতে হতো। এতে চরম ভোগান্তি ও হয়রানীর মধ্যে থাকতে হতো কয়েক শিক্ষার্থী। ছাত্রশিবিরের এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হয়েছে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা।

ফিল্টার বিতরণের সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইউসুফ আল গালিব, সেক্রেটারি আব্দুর রহমান, অফিস সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলীসহ ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট