1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী সভায় নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেন সিএমপি কমিশনার।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

আজ ২৪ জানুয়ারি ২০২৬ রাত্রি ৮.০০ ঘটিকায় চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপি কর্তৃক আয়োজিত আগামীকালের নির্বাচনী সভায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সরেজমিন তদারকি করেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ, বিপিএম মহোদয়।

এসময় তিনি গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে মোতায়েনকৃত নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিী,কনির্দেশনা প্রদান করেন।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে সিসিটিভি মনিটরিং, টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন সিএমপি কমিশনার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, নগরবাসীর জানমাল রক্ষায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় সেখানে সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট