1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চট্টগ্রামের আনোয়ারার বটতলী আইনমঙ্গল এলাকায় চরম ভোগান্তি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৪ নম্বর বটতলী ইউনিয়নের আইনমঙ্গল এলাকায় সড়ক দখল করে অবাধে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। এতে করে পথচারী ও যানবাহন চলাচল মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের দুই পাশে গাছ ও বাঁশ রেখে অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। ফলে সড়ক সংকুচিত হয়ে পড়েছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
বিশেষ করে সড়কের পাশে হেলান দিয়ে রাখা বড় বড় গাছ যে কোনো সময় পড়ে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সামান্য বাতাসেই এসব গাছ ও বাঁশ ভেঙে পড়ে পথচারী ও যানবাহনের উপর আঘাত হানতে পারে।
এই সড়কটি দিয়ে প্রতিদিন জুঁইদন্ডী ও খুরুস্কুল গ্রামের সাধারণ মানুষসহ কেপিজেট এলাকার চাকরিজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
এলাকাবাসী জানান, আইনমঙ্গল এলাকায় প্রবেশ করলেই এক ধরনের আতঙ্ক কাজ করে—কখন যে মাথার ওপর গাছ বা বাঁশ পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় ভুক্তভোগীরা। তারা অবৈধ দখল উচ্ছেদ করে সড়কটি নিরাপদ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট