1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

গোমস্তাপুরে সোনালিকা ডে ফ্রি সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এসিআই মটরসের আয়োজনে দিনব্যাপী “সোনালিকা ডে” ফ্রি সার্ভিস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার আড্ডা সোনাবর আদর্শ কলেজ মাঠে এ সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে মোট ৫০টি সোনালিকা ট্রাক্টরের বিনামূল্যে সার্ভিস প্রদান করা হয়। পাশাপাশি স্পেয়ার পার্টসে ১০ শতাংশ, লুব ওয়েলে ৬ শতাংশ এবং রোটাভেটরের ব্লেডে ৫ শতাংশ ছাড়ে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। এছাড়া বুকিং ও ডেলিভারি নেওয়া গ্রাহকদের জন্য ছিল আকর্ষণীয় উপহার ও নগদ ক্যাশ ডিসকাউন্ট।
আয়োজনে সোনালিকা ট্রাক্টরের গ্রাহক ও চালকদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। উপস্থিত গ্রাহক ও অতিথিদের বিনোদনের জন্য বিভিন্ন গেম শোর আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মটরসের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মেহেদি হাসান, সেলস এরিয়া হেড মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র টেরিটোরি ম্যানেজার ও সার্ভিস ইঞ্জিনিয়ার মোঃ মারুফ বিল্লা এবং টেরিটরি ম্যানেজার (সার্ভিস) মোঃ নাইমুর। এছাড়াও এসিআই মটরসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, সোনালিকা ট্রাক্টরের গ্রাহক ও চালকরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে সোনালিকা ট্রাক্টর ব্যবহারকারীদের দ্রুত ও মানসম্মত সার্ভিস প্রদানের পাশাপাশি কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এতে স্থানীয় কৃষক ও ট্রাক্টর ব্যবহারকারীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট