1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

গোমস্তাপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক দিলেন ইউএনও

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি
ও অবৈধ মজুদ ঠেকাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মে/- ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশন-এ
অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী।
শুক্রবার বিকেলে (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দেখা যায় ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রয় বন্ধ রেখেছে। স্টোরেজ যাচাই অন্তে দেখা যায় ফিলিং স্টেশনটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে।
মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। এ সময় জনপ্রতিনিধি হিসেবে
ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন।
অভিযান চলাকালে ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন। তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে।
জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট