1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

গোমস্তাপুরে জামায়াত নেতা কর্তৃক ভিক্ষুককে মারধর করা হয়েছে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ইউনিয়নে দলীয়  মতপার্থক্য হওয়ায় জামায়াত নেতা জেম ও আনারুল ইসলাম কলিমুদ্দিন মেম্বার স্থানীয় এক ভিক্ষুক কে মারধর করেছে। স্থানীয়দের তথ্য মতে  গোমস্তাপুর ইউনিয়নের  ৮ নং ওয়ার্ড জামায়াত ইসলামের সেক্রেটারী  জেম ও আনারুল ইসলাম কলিমুদ্দিন মেম্বারের সাথে দলীয় মত পার্থক্যের জেরে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই সুযোগ নিয়ে জামায়াত নেতা জেম দাবি করে তার মায়ের গলার চেইন হারিয়ে গেছে। খোঁজাখুঁজি করে চেইন না পেয়ে ঘটনার দুইদিন পর দাবি করে তার মায়ের চেইন ছিনতায় হয়েছে। এবং স্থানীয় ভিক্ষুক রুবেল তা ছিনতায় করেছে। আবার তার মায়ের ভাষ্যমতে তিনি দাবি করেন স্বপ্নে অলোকিক ভাবে জ্বিন এসে বলেছেন রুবেল ভিক্ষুক চেইন চুরি করেছে। এভাবেই কেটে যায় তিন দিন। তারপর ১ সেপ্টেম্বর  মঙ্গলবার ভিক্ষুকের খোঁজ নিতে তিনি পৌঁছেযান চাঁপাইনবাবগঞ্জের আমনুরায়। সেখানে ভিক্ষুক রুবেলকে সরকারি বাড়ি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে মালা ছিনতাই এর অপবাদ দিয়ে মারধর করেন।
মারধরের এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ঝিলিম ইউনিয়ন পরিষদের মেম্বারের সহযোগিতায় রুবেলকে মারধর করে গোমস্তাপুর থানায় সর্পদ করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম প্রাথমিক চিকিৎসা করিয়ে রুবেলকে চাঁপাইনবাবগঞ্জ কোর্টে চালান দেয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে রুবেলের বিরুদ্ধে কোন প্রকার তথ্য-প্রমান না পাওয়ায় তাকে জামিন মঞ্জুর করেন।
এ বিষয় নিয়ে এলাকায় স্থানীয়দের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে ওঠে। এলাকাবাসী বলেন কেবল দলীয় মতপার্থক্য হওয়ায় জামায়াত ইসলামের দলীয় প্রভাব খাঁটিয়ে একজন নিরীহ ভিক্ষুককে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে মারধর করে গুরুতর জখম করে আমরা সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে ৮ নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি জেম এর নাম্বারে কল দিলে তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।
এলাকাবাসী বলেন যেহেতু একজন ভিক্ষুককে অন্যায় ভাবে উপবাদ দিয়ে মারধর করা হয়েছে , তার বিরুদ্ধে যেহেতু কোন চেইন চুরির প্রমাণ পাওয়া যায়নি সেহেতু আমরা এলাকাবাসী জেম ও আনারুল ইসলাম কলিমুদ্দিন মেম্বারের কঠিনতম বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট