1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তায় ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

আলমগীর হোসেন সাগর
স্টাফ রিপোর্টার :

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। 

বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্ট মাওনা চৌরাস্তায় এই অভিযান চালানো হয়।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে ফুটপাত দখল করে রাখা প্রায় ৩ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর ফলে দীর্ঘদিনের যানজট ও পথচারীদের চলাচলের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

উচ্ছেদ অভিযানে সরাসরি অংশ নিয়ে নেতৃত্ব দেয় শ্রীপুর থানা ও মাওনা হাইওয়ে থানা পুলিশ। এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম আজাদসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম জানান, মহাসড়কের পাশে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হচ্ছিল এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল। জনস্বার্থে এই ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে যাতে কেউ পুনরায় ফুটপাত দখল করতে না পারে।

অভিযান শেষে মহাসড়কের দুই পাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা হয় এবং পুনরায় দখল রোধে পুলিশি নজরদারি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট