
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
খেলাধুলায় বাড়ে সম্প্রীতি যুবসমাজকে দূরে রাখে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতি বাড়ায়।
গাজীপুরের কালীগঞ্জে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেটের (বিপিএল) পঞ্চম আসরের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলার বালীগাঁও মধ্যপাড়া যুবসমাজের উদ্যোগে বালীগাঁও এমএসএম ফারুক সাহেবের ইটভাটা মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ফজলুল হক মিলন বলেন, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় না, বরং তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও সহায়তা করে। তিনি বালীগাঁও মধ্যপাড়া যুবসমাজের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার ও সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু।
রয়েল চ্যালেঞ্জার ও অ্যাটাক টাইটান দলের মধ্যকার ফাইনাল খেলার উদ্বোধন করেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন)।
মো. সাফায়েত হোসেন ও মো. রেজাউল করিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব ইব্রাহিম প্রধান, সদস্য মো. মমতাজ উদ্দিন মাস্টার এবং গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. মোশারফ হোসেন।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বালীগাঁও মধ্যপাড়া বিপিএল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মনোয়ার। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মামুন, সুমন, আরিফ, জুলহাস, ফরহাদ, হাবিবুল্লাহ, দীপু, রিকন ও মনির।
স্থানীয় যুবসমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফাইনাল খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।