1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কুলিয়ারচর থানায় নতুন ওসি মোজাম্মেল হকের যোগদান

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোজাম্মেল হক।

এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মোজাম্মেল হক ডিএমপির শেরে বাংলা নগর থানায় প্রায় তিন মাস অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি ডিএমপির প্রসিকিউশন বিভাগে দায়িত্ব পালন করেন। সেখান থেকে বদলি হয়ে কুলিয়ারচর থানায় নতুন ওসি হিসেবে যোগদান করেন।
২০০৭ সালে উপপরিদর্শক (এসআই) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন মোজাম্মেল হক। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে অভিজ্ঞতা অর্জন করেছেন।
মোজাম্মেল হকের গ্রামের বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়। ব্যক্তিজীবনে তিনি ১১ বছর বয়সী এক কন্যাসন্তানের বাবা। তাঁর স্ত্রী একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী।

কুলিয়ারচর থানায় দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট