1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

কুলিয়ারচরে ১৪ বছর বয়সী এক কিশোরীর নিজ ঘরে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে হামিদা নামের ১৪ বছর বয়সী এক কিশোরীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে। নিজ ঘরে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার হাতের মুঠোয় কলম দিয়ে ইংরেজি অক্ষর ‘R’ লেখা পাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর এলাকার শিংলা মহল্লায়। হামিদা ওই এলাকার মুকসুদ আলীর মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রের ভাষ্য, হামিদাকে তার নিজের কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার পা বাঁধা ছিলো এবং পা খাটের সঙ্গে স্পর্শ অবস্থায় ছিলো বলে স্বজনেরা জানান। ঘরটির দরজা ভেতর থেকে আটকানো ছিলো বলেও পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

হামিদার হাতের মুঠোয় কলম দিয়ে মোটা করে ইংরেজি অক্ষর ‘R’ লেখা ছিলো। তবে এই অক্ষরটির অর্থ কী, কেন বা কখন এটি লেখা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন তৈরি হলেও ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট