1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

কুলিয়ারচরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধন

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভূমিসেবা মেলা- ২০২৬ উদ্বোধন করা হয়েছে।

গত ১৯ মে মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) অফিসের আয়োজনে, ভূমি অফিস চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার।

এ সময় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সদ্য নব-যোগদানকারি সহকারী কমিশনার (ভুমি) বাবলী শবনম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. সাহাদাৎ হোসেন শাহ্ আলম, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের কানুনগো আবুল কাশেম, নাজির ইমরান, সার্ভেয়ার হযরত আলী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মিনহাজ উদ্দিন ভূইয়া, এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ভূমিসেবা গ্রহণকারী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়, যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এসে শেষ হয়।

র‍্যালি ও উদ্বোধনের পরে, উপজেলা ভূমি অফিস চত্বরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিসেবা বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এছাড়া, রাজধানীর তেজগাঁওয়ের ভূমি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালী দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে এই সেবামেলার উদ্বোধন করেন। এরপর থেকে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এই মেলা ও সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট