1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

কুলিয়ারচরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সজিব চন্দ্রশীল (২৮) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের আলালপুর গ্রামে অভিযান চালিয়ে সজিব চন্দ্রশীলকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মনিন্দ্র চন্দ্র শীলের ছেলে।

পরে আটক সজিব চন্দ্রশীলকে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াসিন খন্দকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। শুনানি শেষে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডাদেশের পর সজিব চন্দ্রশীলকে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট