1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কুলিয়ারচরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এপ্রিল মাসের আইন-শৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াসিন খন্দকার।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন, সাংবাদিক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ হান্নান অবহিত করেন কুলিয়ারচর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ যাতে আরো কার্যকর ভূমিকা পালন করতে পারেন সেই জন্য পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে একটি গাড়ির ব্যবস্থা করেছেন। এই সংবাদে উপস্থিত সভা থেকে সর্বসম্মতিক্রমে মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানানো হয়। এছাড়া এস এস সি পরীক্ষা সুন্দর- সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এবং পরীক্ষার্থীরা যাতে কেন্দ্রে নির্বিঘ্নে রাস্তায় যাতায়াত করতে পারে তা নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একইসঙ্গে মাদকের বিস্তার রোধে প্রত্যেক ইউনিয়নে মাদক বিরোধী সচেতনতা মূলক সভা করার সিদ্ধান্ত হয় এবং গ্রাম আদালত সক্রিয় করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভা শেষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধির লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট