
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান ও গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে গত ১১ আগস্ট থেকে জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ ও চিরুনি অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ৩২ জনের মধ্যে মাদক মামলায় ৫ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ২১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশের এ অভিযান আগামী দিনগুলোতেও চলমান থাকবে।