
মোঃপনির খন্দকার
স্টাফঃ রিপোটার
গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের একান্ত সাক্ষাৎকারে বলেন, হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিয়েছেন তিনি
শনিবার (৪ জুন) সকালে আকষ্মিকভাবে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসেন গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। এ সময় তিনি হাসপাতালের বহির্বিভাগ, অন্তবর্তীকালীন বিভাগ, জরুরী ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ডের সার্বিক পরিবেশ, শয্যা সংখ্যা, চিকিৎসার সরঞ্জাম ও অন্যান্য স্বাস্থ্য ইউনিট পরিদর্শন করেন। পরিদর্শনকালে রোগীদের উন্নত সেবা প্রদানের জন্য দায়িত্বরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য কর্মীদের সাথে কথা বলেন। তিনি কোন রোগী সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে দৃষ্টি রাখার জন্য সবাইকে নির্দেশ দেন। হাসপাতাল চত্বর ও ওয়ার্ডগুলোতে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করে বলেন, রোগীদের ব্যবহৃত বিছানা পত্র, শৌচাগার ও বর্জ্য ব্যবস্থাপনা সব সময় স্বাস্থ্য সম্মত রাখতে হবে। আমি মনে করি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার গুণগত মান আরো এক ধাপ এগিয়ে যাবে।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জিসেলী ঘোষ মুনমুন উপস্থিত ছিলেন।