1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

কলা কাটাকে কেন্দ্র করে কৃষক পরিবারে হা’ম’লা’র অভিযোগ, হাসপাতালে ভর্তি গৃহবধূ সহ কৃষক হানিফ

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির শেখেরহাট এলাকায় কলা কাটাকে কেন্দ্র করে এক কৃষক পরিবারের ওপর হামলা ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পূর্বানুমতি ছাড়াই এক ছড়া কলা কেটে নেওয়ার প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, কৃষক মো. হানিফের বাগান থেকে রুবেল ডাকুয়া ও জুয়েল ডাকুয়া এক ছড়া কলা কেটে নেন। বিষয়টি জানতে চাইলে তারা আরও ৬-৭ জনকে সঙ্গে নিয়ে হানিফের পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
হানিফের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় এবং এতে তার একটি হাত ভেঙে যায়। তার স্বামীকে কু’পি’য়ে আ’হ’ত করেন এছাড়া ঘরে থাকা মহিষ বিক্রির ৯০ হাজার টাকা লুট করে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।
ঘটনাটি ১০ জুন ২০২৬ তারিখ দুপুর প্রায় ১টার দিকে ঝালকাঠির শেখেরহাট থানার বংকুরা ইউনিয়নে ঘটে বলে জানানো হয়েছে। আহত ফাতেমা বেগমকে বিকেল ৩টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগে রুবেল ডাকুয়া ও জুয়েল ডাকুয়ার নাম উল্লেখ করা হয়েছে। তারা পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কেউনদিয়া গ্রামের মৃত মন্নান ডাকুয়ার ছেলে বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।
ভুক্তভোগী পরিবার জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার কামনা করছেন।
উল্লেখ্য, অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট