1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

কলমের কালি আজ রক্তে রঞ্জিত সাংবাদিকরা যাবে কোথায়?

মোঃ জমির উদ্দীন সরকার।
  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ জমির উদ্দীন সরকার।

সাংবাদিকতা একটি সম্মানের পেশা, কিন্তু এর ভেতরে নেই কোনো আরাম, নেই নিরাপত্তা। আছে শুধু ঝুঁকি, অনিশ্চয়তা আর অবহেলা। সত্য তুলে ধরতে গিয়ে একজন সংবাদকর্মী প্রতিদিন লড়াই করে—কখনো অর্থ সংকটে, কখনো ক্ষমতাবানদের হুমকিতে, আবার কখনো নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রামে। অথচ মানুষ ভুলে যায়, সাংবাদিকেরও সংসার আছে, পরিবার আছে, সন্তান আছে। তাদের কষ্ট কেউ দেখে না, শুধু প্রয়োজনে ব্যবহার করতে চায়।
সমাজের কিছু সুবিধাবাদী ও দায়িত্বহীন ব্যক্তি সাংবাদিকদের টিস্যুর মতো ব্যবহার করে। প্রয়োজন শেষ হলে ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয়। কোথাও কোনো সমস্যা হলেই সাংবাদিক খোঁজে, আবার সত্য প্রকাশ করলেই হামলা, মামলা, নির্যাতন। আর যদি সত্য না বলে, তাহলে “দালাল” তকমা জুড়ে দেয়। যেন সাংবাদিকদের জন্য কোনো নিরাপদ জায়গা নেই।
২০২৬ সালে এসে সবচেয়ে কষ্টের বাস্তবতা হলো—মুল ধারার অসংখ্য ত্যাগী সংবাদকর্মী নীরবে হারিয়ে যাচ্ছে। কেউ পেশা ছেড়ে দিচ্ছে, কেউ চুপ হয়ে যাচ্ছে, কেউ বেঁচে থেকেও ভেতরে ভেতরে মরে যাচ্ছে। কারণ এই সমাজ সত্য চায়, কিন্তু সত্য বলার মানুষকে সম্মান দিতে শেখেনি।
কলম এখন আর শুধু লেখে না, কাঁদেও…!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট