1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

কয়রার আমাদী ইউনিয়নে গভীর রাতে চাঞ্চল্যকর চুরির ঘটনা

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:-
স্প্রে করে অচেতন করার অভিযোগ, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট — স্বামী-স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন
খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের মসজিদকুড় গ্রামে গভীর রাতে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী আঃ রশিদ মিস্ত্রী, পিতা- জবেদ আলী মিস্ত্রী, অভিযোগ করেন যে বুধবার দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। তিনি দাবি করেন, আশেপাশের পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ।
জানা গেছে, মসজিদকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ রেমেনা খাতুন ও তার স্বামী আঃ রশিদ মিস্ত্রী রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালা দিয়ে স্প্রে জাতীয় কিছু ব্যবহার করে তাদের অচেতন করার চেষ্টা চালায়। পরে ঘরে প্রবেশ করে আলমারি ও ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে— আনুমানিক ২ থেকে ৩ লাখ টাকা, দুই ভরি ওজনের দুটি স্বর্ণের রুলি, একটি স্বর্ণের চেইন এবং এক জোড়া স্বর্ণের কানের দুল।
পরিবারের সদস্যরা জানান, সকালে ঘুম থেকে উঠে তারা ঘরের আলমারি খোলা ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজ নিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর থেকেই স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়েন।
বর্তমানে মোছাঃ রেমেনা খাতুন ও তার স্বামী আঃ রশিদ মিস্ত্রী কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী বলছেন, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করা না হলেও ভুক্তভোগী পরিবার অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় সচেতন মহল বলছে, দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ না হলে এলাকায় আরও বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট