1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘেরে আগুন দিয়ে বাসা পুড়িয়ে দেয়ার প্রতিবাদে ঘের মালিকের সংবাদ সম্মেলন

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি: -
  • প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি: – খুলনার কয়রায় বিএনপি নেতাকে ফাঁসাতে মৎস্য ঘের আগুন দিয়ে বাসা পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার লুৎফর রহমানের ছেলে ঘের মালিক আব্দুল লতিফ। ১৮ জুন (বৃহস্পতিবার) বেলা ১২ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মলনে তিনি জানান, উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নে নয়ানী গ্রামে জমির মালিকদের নিকট হতে ২০২৬ সালের ১ জানুয়ারী হতে ২০৩৫ সাল পর্যন্ত ডিড নিয়ে বাসা- বাড়ি তৈরী করে মাছ চাষ করে আসছি। হঠাৎ গত ১৭ জুন আনুমানিক বেলা ২ টার দিকে প্রতিপক্ষ এবাদুল গাজীর ছেলে ফিরােজ গাজী,হালিম শেখের ছেলে সেলিম শেখ,মিন্টু শেখের ছেলে লাভলু শেখ,ডালিম শেখের ছেলে শিমুল ও এবাদুল গাজীসহ অনেকে প্রকাশ্য দিবালকে আমার মৎস্য ঘেরর বাসা পুড়িয়ে দেয়। এতে আমার ঘেরের মালামাল সহ ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে । তিনি আরও জানান,ওই খানে ঘের করতে হলে প্রতিপক্ষরা চাঁদা দাবি করে আসছিলাে। আমি ঘের করার সার্থে ইতিমধ্যে ৫১ হাজার টাকা দিতে বাধ্য হয়েছি। তার পরেও তারা চাঁদার দাবিতে প্রতিনিয়ত হুমকী ধামকি অব্যহত রাখে। আমি চাঁদা না দেয়ায় তারা আমার মৎস্য ঘেরের বাসা পুড়িয়ে দিয়েছে। ওই ঘটনাটি ভিন্ন খাতে নিতে একটি মহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি একটি পত্রিকায় ওই ঘটনাকে বিএনপিনেতা নাজমুল হুদার নেতৃত্বে ঘটানাে হয়েছে বলে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়। প্রকৃত ঘটনাটি আড়াল করতে একটি মহল তার উপর দায় চাপানাের চেষ্টা করছে। বিএনপি বা সহযােগি সংগঠনের কােন লােক আমার মৎস্য ঘেরে আগুন দিয়ে বাসা পুড়িয়ে দেয়নি এবং এ বিএনপির লােকজন এ ধরনের কােন ঘটনা ঘটায়নি । বিএনপির লােকদেরকে হয়রানী করতে একটি কল্প কাহিনী তৈরী করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের কােন লােক এর সাথে জড়িত নেই। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দােষীদের দৃষ্টান্ত মুলক শাস্তির জন্য প্রশাসনের সার্বিক সহযােগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট