
মোঃ ফয়সাল হোসেন খুলনা জেলা প্রতিনিধি:- খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের ভান্ডারপােল গ্রামে বিগত ৩১ আগস্ট জায়গা-জমিকে কেন্দ্রকরে প্রতি পক্ষের হামলায় গুরত্বর জখম ভান্ডারপােল গ্রামের মােঃ ইদ্রিস আলীর সরদারের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৩ জনকে আসামী করে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। যার মামলা নং সিআর ৬০১/২৬। মামলার আসামীরা হলেন একই গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে রুহুল আমিন, জমির সানার ছেলে হােসেন সানা ও মহিরুদ্দিন সরদারের ছেলে হারুন সরদার। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের আাদেশ দিয়েছে। মামলা সুত্রে জানা গেছে, আসামীরা বাদির বসত ভিটাসহ সম্পত্তি জােরপৃর্বক দখল করার জন্য দির্ঘদিন পায়তারাসহ পরিবারের সদস্যদের খুন জখম ও জীবন নাশের হুমকি দিয়ে আসছে। তারই জের ধরে আসামীগন পুর্ব পরিকল্পনামাফিক দা,লােহার রড এবং লাটি নিয়ে ঘটনাস্থলে অনধিকার প্রবেশ করে বাদীকে এলাকা থেকে চলে যেতে বলে। এসময় বাদী এর প্রতিবাদ করলে আসামীরা বাদির উপর হামলা করে মারপিট করে গুরত্বর জখম করে। এবং আসামীরা টাকা ও সােনার গহনা নিয়ে যায়। এসময় তারা জাের করে বাদীর কানের সােনার দুল ছিনিয়ে নেয় এবং বাদীর বামপাশের কান ছিড়ে যায়। এতে তিনি গুরত্বর অসুস্থ হয়ে পড়লে। প্রতিবেশীরা এসে তাকে জায়গীর মহল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কতৃপক্ষ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।