1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

কবিতাঃ স্মৃতির অম্লানে মিশে লেখক আনোয়ারুল করিম

দিনাজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২০৫ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি

আষাঢ়ের বিকেলে পদ্মার পাড়ে
টি-বাঁধের উঁচু টিলায় দাঁড়িয়ে
ঝিরিঝিরি পবনে উড়বে আঁচল
উড়বে তোমার কেশ।
ভৈরবীর তালে উড়বো আমিও
তোমারই রূপের মোহে।
সুন্দর তুমি ছন্দময়ী চলন
সুবাস ছড়াও মনের মাঝে।
ভুলিবো কি করে তোমায়
তুমি এসেছো ভবে চন্ডীদাসের খুড়ো হয়ে
আমার দুয়ারে ভেসে।
ফেলে দেই কি করে তোমায়,
তাইতো রচে এই হিন্দোল অন্তর জুড়ে।
তুমি তো মায়াবতী রূপসী কন্যা
আমার স্বপ্নের ঘোরের মোহ।
তোমারে পেয়েছি কুড়িয়ে হেথায়
আমার প্রিয়তমা চন্দ্রমুখী।
আজ হারিয়েছো দূরে কোথায়
ঐ সাগর নীলে–
আমার হয়েই থেকো বন্ধু
চিরন্তর সারবস্তুর সমাধি হয়ে
স্মৃতির অম্লানে মিশে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট