1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ইউপি সদস’র বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

তাজমিনুল তরুন: ঠাকুরগাঁও
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

তাজমিনুল তরুন: ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তারা নানা সমস্যায় ভুগছেন এবং জনপ্রতিনিধির আচরণ ও কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত অভিযোগগুলোর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন নারগুন ইউনিয়নের প্রচার সম্পাদিকা মোছাঃ সুরমা বেগম, রসনা বেগম, মরিয়ম বেগম, মোঃ রুরেল, ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোঃ আশরাফুল আলমসহ আরও অনেকে।
অভিযোগে বলা হয়, ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটন একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণের স্বার্থ রক্ষা করার কথা থাকলেও তিনি বিভিন্ন অনিয়ম ও কর্মকাণ্ডে জড়িত রয়েছেন। এ কারণে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে মানববন্ধনের মাধ্যমে তাদের দাবি ও প্রতিবাদ জানান।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটন এক সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “আপনি কয় টাকার মালিক, কীভাবে চলেন, আপনাকে দেখতেছি।”
মানববন্ধন শেষে এলাকাবাসী প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে প্রায় ৩০ মিনিট অবস্থান করে মানববন্ধন করেন। পরে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন এবং চৌরাস্তায় ঘণ্টাব্যাপী বক্তব্য দেন।
এছাড়া যারা মারধরের শিকার হয়েছেন বলেও দাবি করেন, তারাও বক্তব্য রাখেন।
এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমানে ঢাকায় থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফিরে এলে লিখিত অভিযোগ দেওয়া হবে এবং জেলা প্রশাসকের কাছেও অভিযোগ করা হবে বলে জানান এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট