1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে মাহমুদুল হাসানের যোগদান।

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।
  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি আবুল কাশেম চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে জনাব মাহমুদুল হাসান আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

আজ তিনি আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন।

নবাগত এ কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জনগণের আস্থা ও সহযোগিতার মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করেছে যে, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট