1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

আনোয়ারা-কর্ণফুলীতে তীব্র গ্যাস সংকট সিএনজি স্টেশনে ৮ থেকে ১২ ঘণ্টা অপেক্ষা, চালকদের চোখে অন্ধকার, বাড়ছে জনভোগান্তি।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখন চরম আকার ধারণ করেছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সিএনজিচালিত অটোরিকশার চালকদের এক বুক আশা নিয়ে প্রতিদিন ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষার পর মিলছে মাত্র সীমিত পরিমাণ গ্যাস, যা দিয়ে দৈনিক আয় করা তো দূরের কথা, গাড়ির জমা ওঠানোই কঠিন হয়ে পড়েছে।

সরেজমিনে বিভিন্ন গ্যাস স্টেশন ঘুরে দেখা গেছে, যানবাহনের মাইলের পর মাইল দীর্ঘ লাইন। তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে চালকদের মূল্যবান কর্মঘণ্টার বড় একটি অংশ সড়কেই নষ্ট হয়ে যাচ্ছে।

ক্ষোভে ফুঁসছেন চালকেরা
কয়েকজন চালকের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের অর্ধেক সময় গ্যাস তুলতেই চলে যাওয়ায় তারা আগের মতো ট্রিপ মারতে পারছেন না। দিন শেষে যে টাকা আয় হচ্ছে, তা দিয়ে মালিকের জমা এবং তেলের খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, “১২ ঘণ্টা লাইনে খাড়ায় (দাঁড়িয়ে) যে গ্যাস পাই, তা দিয়ে দু-তিনটা ট্রিপ মারলেই শেষ। অতিরিক্ত ভাড়া না নিলে দিন শেষে পকেট থেকে লোকসান দিতে হয়। আমরা নিরুপায়।”

ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা
এই সংকটের চড়া মূল্য চোকাতে হচ্ছে সাধারণ যাত্রীদেরও। লোকসান এড়াতে চালকেরা বাধ্য হয়ে বাড়তি ভাড়া দাবি করছেন। ফলে উপজেলার বিভিন্ন রুটে যাত্রী ও চালকদের মধ্যে প্রতিনিয়ত বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। অফিসগামী যাত্রী এবং শিক্ষার্থীদের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী।

গ্রাহক ও চালকদের দাবি, এই গ্যাস সংকট দ্রুত সমাধান না হলে এলাকার গণপরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট