1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

আনোয়ারা ‘ইয়ংওয়ান-সিআইইউ অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন।

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

আবুল কাশেম চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড (কেপিজেড) প্রাঙ্গণে গতকাল শুক্রবার অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘ইয়ংওয়ান-সিআইইউ অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ-স্প্রিং ২০২৬’ এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান। চট্টগ্রাম ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে দক্ষ ও উচ্চশিক্ষিত জনশক্তির বিকল্প নেই। ইয়ংওয়ান কর্পোরেশনের এই উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিনির্মাণে এবং দেশীয় মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের (কেপিজেড) মাননীয় চেয়ারম্যান ও সিইও জনাব কিহাক সুং। তিনি তার বক্তব্যে বাংলাদেশের সঙ্গে ইয়ংওয়ানের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা উল্লেখ করে বলেন, শিক্ষা ও গবেষণায় বিনিয়োগের মাধ্যমেই একটি জাতির দীর্ঘমেয়াদী উন্নয়ন সম্ভব। তিনি আগামীতেও শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
কেপিজেডের গেস্ট হাউস-২ এর কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইয়ংওয়ান কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সনদ গ্রহণকালে শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, এ ধরনের স্বীকৃতি তাদের শিক্ষা জীবনে আরও ভালো ফল করতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, প্রতি বছরই ইয়ংওয়ান কর্পোরেশন ও সিআইইউ যৌথভাবে মেধাবী শিক্ষার্থীদের এই অ্যাকাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রদান করে আসছে, যা দুই প্রতিষ্ঠানের মধ্যেকার শিক্ষা ও শিল্প সম্পর্কের এক উজ্জ্বল নিদর্শন হিসেবে বিবেচিত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট