1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
Oplus_131072

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ 
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ ও উদ্ধার করে। 

জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে চায়না দুয়ারী জাল ফেলে অবাধে ছোট মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। শনিবার উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের উপস্থিতিতে জব্দকৃত চায়না দুযারি জালগুলো নশরতপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদসহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট