1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির এবং চাঁপাপুর ইউপি’র কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক এসব মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা, সাধারন সম্পাদক মিহির কুমার সরকার, পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা বাদল মৈত্র, উদয় সরকার, সুভাষ ঘোষ, নিতিশ পাল, সুশিল ঘোষ, পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার, সদস্য কানাই প্রামানিক, উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা প্রদীপ সরকার, রাজ কুমার সাহা মিন্টু, উত্তম ঘোষ, মদন সরকার, লক্ষন সরকার, অরুন সরকার, আনন্দ পাল, ব্যাটেল মৈত্র, জগাই কুন্ডু সহ সনাতন ধর্মালম্বী শত শত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহন করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা, ধর্মীয় আলোচনা,
শ্রীমদ্ভগবদগীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট