1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন

অপ-সাংবাদিকতা প্রতিরোধে পুলিশ সুপারের সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সম্পাদকদের মতবিনিময়

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি জেলায় অপ-সাংবাদিকতা এবং বহিরাগত পরিচয়ে সাংবাদিকতার অপব্যবহার রোধে করণীয় নির্ধারণে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকবৃন্দ।
বুধবার (১০ জুন) সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)-এর সভাপতি ও শতকণ্ঠ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মঞ্জু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দূরযাত্রা সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ, দৈনিক ঝালকাঠি বার্তার সম্পাদক মাহবুব আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।
সভায় জেলার সাংবাদিকতার সার্বিক পরিবেশ, পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অপ-সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, “সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পেশা। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। অপ-সাংবাদিকতা প্রতিরোধে জেলা পুলিশ মূলধারার সাংবাদিকদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদান করবে।”
এদিকে সাংবাদিক নেতৃবৃন্দ জেলার গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, পেশাদার সাংবাদিকদের মর্যাদা রক্ষা এবং অপ-সাংবাদিকতার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভাটি সাংবাদিকতা ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার এবং জেলার গণমাধ্যমের ইতিবাচক পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট