1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

অপ্রয়োজনীয় তেল গ্রহণ ও অপচয় ঠেকাতে প্রশাসনের কঠোর হুঁশিয়ারি

তাজমিনুল তরুন: ঠাকুরগাঁও:
  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

তাজমিনুল তরুন: ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁও সদর উপজেলায় জ্বালানি তেল নিতে গিয়ে এক অদ্ভুত ও বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একটি মোটরসাইকেল নিয়ে তেল নিতে আসা এক চালক ৫০০ টাকার তেল নিতে চাইলে, ৪০০ টাকাতেই তার ট্যাংকি পূর্ণ হয়ে যায়। এ সময় অতিরিক্ত তেল উপচে পড়ে মাটিতে নষ্ট হতে থাকে। তবে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অবাক করা বিষয়, ওই চালক বাকি টাকা ফেরত না নিয়েই দ্রুত সেখান থেকে চলে যান।
এদিকে, একই এলাকায় দেখা গেছে—যেসব মোটরসাইকেলে ইতোমধ্যে পর্যাপ্ত তেল রয়েছে, সেসব চালকদের অনেককেই তেল দেওয়া থেকে বিরত রাখা হচ্ছে। এতে করে প্রকৃত প্রয়োজন না থাকলেও শুধুমাত্র কাগজে-কলমে তেল নেওয়ার প্রবণতার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
এ পরিস্থিতিতে আজ কঠোর অবস্থান নিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম। তিনি জানিয়েছেন, অপ্রয়োজনীয়ভাবে তেল নেওয়া, অপচয় কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। এমন ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে জরিমানাও করা হতে পারে।
প্রশাসনের পক্ষ থেকে সকলকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি তেল গ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অযথা ভিড় সৃষ্টি ও অপচয় এড়িয়ে সচেতন থাকার জন্যও অনুরোধ জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট