1. info@www.shadhinbanglatv.com : TV :
  2. info@www.shadhinbanglatv.com : NEWS TV : NEWS TV
  3. live@shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com : www.shadhinbanglatv.com www.shadhinbanglatv.com
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আ’লীগের দুই নেতা গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবু রেজা খান (৫৭) ও চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন (২৬) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রেজা খান উপজেলা সদরের ডহরপুর গ্রামের মৃত মোজাম্মেল হোসেন খানের ছেলে ও শামীম হোসেন চাঁপাপুর ইউনিয়নের পালনকুড়ি গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে। সোমাবার দুপুরে তাদের কে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে , চলতি বছরের ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালিবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানে পিছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বেশ কিছু নেতা-কর্মী বিভিন্ন এলাকায় নাশকতার কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে একত্রিত হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানকে একটি ১৫ ফিট ব্যানারসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা বিশেষ ক্ষমতা আইনে ৩০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার বিকেলে গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© shadhinbanglatv.com
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট