
নিজস্ব প্রতিবেদক স্বাধীন বাংলা টিভি।
রাজশাহী রেঞ্জের অক্টোবর-২০২৬ মাসের মাসিক অপরাধ সভায় জেলার মূল্যায়নে ৮ জেলার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ১ম স্থান অর্জন করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে অফিসাররাও শ্রেষ্ঠত্ব অর্জন করে।
রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ:
অক্টোবর-২০২৬ মাসে রেঞ্জের ৮ জেলার ৭১টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়ে প্রথম স্থান অর্জন করেন অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ।
মামলার রহস্য উদঘাটনে শ্রেষ্ঠত্ব অর্জন করে:
এসআই (নিরস্ত্র) মোঃ বেল্লাল হোসেন, সদর মডেল থানা, চাঁপাইনবাবগঞ্জ।
মাদক উদ্ধারে শ্রেষ্ঠত্ব অর্জন করে:
এএসআই (নিরস্ত্র) মোঃ শাহিদ আখতার, জেলা গোয়েন্দা শাখা, চাঁপাইনবাবগঞ্জ।
গ্রেফতারী পরোয়ানা তামিলে শ্রেষ্ঠত্ব অর্জন করে:
এএসআই (নিরস্ত্র) মোঃ আকতার হোসেন, শিবগঞ্জ থানা, চাঁপাইনবাবগঞ্জ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয় এবং অর্জনকারী অফিসারগণ মাননীয় ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন।
জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জের এই সাফল্য অর্জনে অবদান রাখার জন্য পুলিশ সুপার মহোদয় চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান। এই সাফল্য ধরে রাখার জন্য আরো আন্তরিকতার সহিত কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সকে নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো জানান যে, এই সাফল্য শুধু জেলা পুলিশের একার নয় সকল স্তরের জনবান্ধব চাঁপাইনবাবগঞ্জ বাসিরও।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলাকে মাদক মুক্ত গড়ে তুলতে জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জ বদ্ধপরিকর।
জেলা পুলিশ, চাঁপাইনবাবগঞ্জ।